গোলাম রব্বানী,
হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধি ।।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় গতবছর বিভিন্ন জাতের হাইব্রিড সরিষা ও হাইব্রিড ভুট্টা চাষাবাদে ভালো ফলন পাওয়ায় এইবারও পাইওনিয়ার জাত-৩৫২৬ ও রকেট-৫৫ জাত ভুট্টা চাষাবাদ হয়। হরিপুরে মোট ভুট্টা আবাদ কৃত জমির -৬৯৯০ হেক্টর আর সরিষা আবাদ কৃত জমির পরিমাণ -২৫৮০ হেক্টর ।
১নং গেদুরা ইউনিয়নের কৃষক মোঃ আফজাল বলেন, আমি ২ একর জমিতে রকেট- ৫৫ জাতের ভুট্টা আবাদ করি,এখন দেখি মোচায় দানা নাই।
২নং আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের সেলিম বলেন,১ একর জমিতে রকেট-৫৫ জাতের ভুট্টা আবাদ করি কিন্তু ভুট্টার মোচায় দানা নাই।
ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের কৃষক মোঃ মাইনুল হক পিতা মৃত হামসেদ আলী ও কৃষক কাসেম পিতা মৃত মফিল উদ্দিন জানান,আমরা ছোট কৃষক,আমরা পাওনিয়ার ৩৫২৬ জাতের ভুট্টা আবাদ করি, আমাদের আবাদ কৃত জমিতে ভুট্টার মোচায় দানা নেই। এলাকার বহু লোকের একই অবস্থা,ঐ গ্রামের কৃষক মামুন পিতা মৃত মতিয়র রহমান মতি জানান,রকেট ৫৫ জাতের ভুট্টা আবাদ করি,আমার জমিতেও ভুট্টা মোচায় দানা নাই।
হরিপুরে খুচরা ব্যাবসায়ী মোঃ হেলাল জানান, আমার নিকটও প্রতিদিন এসব অভিযোগ নিয়ে কৃষক আসছে। আমি আলফা সীড ইন্টারন্যাশনাল কোম্পানির হরিপুর উপজেলার পরিবেশক মোঃ সাবিরুল ইসলামকে অবহিত করেছি কর্তৃপক্ষকে জানানোর জন্য। প্রতিটি ইউনিয়নে খোঁজ নিয়ে জানা যায়,বেশির ভাগ জমিতে ভুট্টার মোচায় দানা নাই। পাইওনিয়ার-৩৫২৬ জাতের বিক্রয়ের জেলা প্রতিনিধি রতেন রায় কে জিজ্ঞেস করা হলে তিনি জানান,বিষয়টি আমরা অবগত হয়েছি। আমাদের কোম্পানির অনেক বীজ হরিপুর অনেক বীজ সরবরাহ করেছি,মোচায় দানা নাই, কি কারণে হতে পারে সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।
ইতিমধ্যে দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র থেকে কর্মকর্তারাও ফসলের মাঠ পরিদর্শন করেছেন, এখনো পর্যন্ত কোন সঠিক কারণ জানা যায়নি। ডাঙ্গীপাড়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান কে জিজ্ঞেস করা হলে তিনি জানান,আবহাওয়া জনিত অথবা নিম্নমানের বীজের কারণে হতে পারে।
উপজেলা কৃষি অফিসার মোঃ রুবেল হোসেন কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, বিষয়টি অবগত হয়েছি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি।অনুসন্ধানে কারণ নির্ণয়ের জন্য চেষ্টা চলছে কয়েক দিনের মধ্যে বেরিয়ে আসবে এর বেশি কিছু বলতে পারবো না।
কৃষক জমিতে সঠিক সার বিষ প্রয়োগ করে আশায় বুকে বেঁধে ছিলেন ভালো ফলনের আশায় কিন্তু এখন দিন কাটছে ভাবনায় ও দিশেহারায় ।সরেজমিনে গিয়ে দেখা যায় ফসলের জমিতে গাছ দাড়িয়ে আছে ঠিকই কিন্তু ভুট্রা মোচায় দানা নাই। কৃষকের কপালে দুঃচিন্তার ভাঁজ।
কৃষকেরা অভিযোগ জানিয়েছেন বাজারে নকল বীজ সরবরাহ করা হয়েছে। সে কারণে এটা হয়েছে। আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।