মিঠাপুকুরের ১০ নং ইউনিয়ন পরিষদে বিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ।

Date: 2023-03-08
news-banner


মোঃ রতন বাবু মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি।।

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৩ -২৪ দুই বছর মেয়াদী কার্যক্রম চালু করা হয়েছে। 


 মিঠাপুকুরের ১০ নং ইউনিয়ন পরিষদে অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত নারী যাদের পরিবারের নিয়মিত উপার্জন ক্ষমতা কম বা নিয়মিত আয় নেই এমন ১৩০ জন উপকারভোগী নারীদের  মাঝে ৩০ কেজি করে ৬০ কেজি (২ মাসের) চাল বিতরণ করা হয়েছে।
১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের  আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার ৭ ই মার্চ সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৩০ জন উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

এ সময় সঞ্চয়ের জন্য ২২০ টাকা করে ৪৪০ টাকা ব্যাংক একাউন্টে জমা করা হয়। পাশাপাশি বসত বাড়ির উপর ২০০ টাকা করে বাড়ির ট্যাক্স আদায় করা হয়। সর্বমোট ৬৪০ টাকা করে নেওয়া হয়েছে উপকারভোগীদের কাছ থেকে।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাজাহান মিয়া ও পরিষদের সচিব  চালের বস্তা এক নারীর হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্ভোদন করেন। সারাদিন উপস্থিত  থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন।

এছাড়া ও উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য।
জনাব আব্দুল খালেক ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রাসেল।

Leave Your Comments