অভয়নগরের বাঘুটিয়ায় শেখ আব্দুল ওহাবের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
Date: 2023-03-09
আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি।। যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আব্দুল ওহাবের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় সিংগাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজে দলীয় প্রতীক প্রাপ্তির লক্ষে সর্বাত্মক চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন।সেই জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফারাজী মাসুদুর রহমান টিটো, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস,বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোল্যা আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোরশেদ আলম,ইউপি সদস্য শেখ ওসমান আলী প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা দিলীপ গোস্বামী,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুজ্জামান আজাদ, সায়েম হোসেন,গোলাম মোস্তফা,ইউপি সদস্য হাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন, ওমর আলী বিশ্বাসসহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায় ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।