ইবির ইংরেজি বিভাগে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

Date: 2023-03-10
news-banner



আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি।। 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ মার্চ) সকালে পুনর্মিলনী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। 

ইংরেজি বিভাগের অ্যালামনাইর সভাপতি সৈয়দ এ কে মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপাচার্য ড. হারুন উর রশিদ আসকারী, বর্তমান উপউপাচার্য ড. মাহবুবুর রহমান, সাবেক উপউপাচার্য ড. শাহিনুর রহমান, ও ইংরেজি বিভাগের বর্তমান সভাপতি ড. মিয়া মো. রাসিদুজ্জামান।

এসময় অনুষ্ঠানে টিএসসিসি’র পরিচালক ড. বাকী বিল্লাহ, প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. তপন কুমার জোদ্দার, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরোমের সাধারন সম্পাদক ড. মাহবুবর রহমান, জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমানসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
  
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মাহবুবুর রহমান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকেই বিশেষ লক্ষ্য অর্জন করতে হয়। এখানে বিভাগগুলোর প্রধান কাজ হলো স্ব স্ব কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলা। যাতে করে তাঁরা ঐ লক্ষ্য অর্জনে সক্ষম হয়। অ্যালামনাইরা শুধু একটি বিভাগের সম্পদ নয়, তারা পুরো বিশ্ববিদ্যালয়ের সম্পদ, সমগ্র জাতির সম্পদ।'

Leave Your Comments