আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে মণিরামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

Date: 2023-03-11
news-banner




মণিরামপুর প্রতিনিধিঃ বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি'র ৫ম বর্ষপূর্তি উপলক্ষে যশোরের মণিরামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দ টিভির মণিরামপুর প্রতিনিধি মোঃ রাশেদ আলী।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,   আশেক সুজা মামুন, সহকারী পুলিশ সুপার  মণিরামপুর সার্কেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর সহকারী পুলিশ সুপারের পিএ ফেরদৌস মোড়ল, মণিরামপুর থানা পুলিশের এসআই লিটন, মণিরামপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সনাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন বাবু, মণিরামপুর পৌর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক গাজী মেহেদী হাসান, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের আহবায়ক সুমন চক্রবর্তী, যুগ্ম আহবায়ক মোঃ তহিদুল ইসলাম, কলম কথা হেলথকেয়ারের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান, জাতীয় দৈনিক ভোরের চেতনার মণিরামপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ হুসাইন,দৈনিক যশোর এর স্টাফ রিপোর্টার জুয়েল রানা, দৈনিক গ্রামের কন্ঠ'র নিজস্ব প্রতিবেদক এনামুল হক,দৈনিক কলম কথা'র নির্বাহী সম্পাদক সাথী চক্রবর্তী,দৈনিক প্রজন্ম একাত্তর'র মণিরামপুর প্রতিনিধি মোঃ শাহাজাহান শাকিল,দৈনিক সাতনদীর মণিরামপুর প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, দৈনিক কলম কথা'র স্টাফ রিপোর্টার মোঃ সাজ্জাদুল ইসলাম,  দৈনিক খবর চিত্র'র মণিরামপুর প্রতিনিধি মোঃ তাজাম্মুল হোসেন, মানবিক কর্মী মিম সহ বিভিন্ন গণমাধ্যম, রাজনৈতিক ও প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave Your Comments