আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধিঃ
মনিরামপুর পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে।
১০ মার্চ শুক্রবার মনিরামপুর পাবলিক লাইব্রেরীর সামনে সকাল থেকে সারাদিন নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এফ এস ডিওর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেলের এএসপি আশেক সুজা মামুন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আরো উপস্থিত ছিলেন তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক নুরুল হক,কলম কথার সম্পাদক সুমন চক্রবর্তী,
সহ বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সামাজিক কাজে অবদান রাখায় বিভিন্ন উপজেলা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক প্রচার সম্পাদকের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে এফ এস ডিওর প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।