আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচয় পত্র সাথে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া ও শান্তিডাঙ্গা এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে প্রশাসন একটা লিখিত আদেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে আজ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূনরূপে নিষিদ্ধ করা হলো। সেইসাথে বিশবিদ্যালয় অধ্যায়নরত সকল ছাত্র ছাত্রীদের নিজ নিজ পরিচয়পত্র বহন করতে বলা হলো। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহন করা হবে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, 'শিক্ষার্থীদের একটি দাবি ছিলো বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। সেই দাবি ও কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, বহিরাগতদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট ও মাদকাসক্তদের আড্ডাখানায় যাতে পরিণত না হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যাতে বজায় থাকে এ জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।'
জানা যায়, গতকাল সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে বহিরাগত তিন-চারজন। অভিযুক্তদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সেইসাথে প্রশাসনের বৈঠকে এ ঘটনার সুষ্ঠু বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা চেয়ে তিন দফা দাবি জানান শিক্ষার্থীরা। পরবর্তীতে পুলিশ কর্মকর্তা ও উপাচার্যের দাবী মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এবং দাবী না মানা ও তিন দিনের মধ্যে আসামী গ্রেফতার না হলে পূনরায় আন্দোলনের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।