ঠাকুরগাঁও হরিপুরে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

Date: 2023-03-15
news-banner



গোলাম রাব্বানী
হরিপুর( ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁও হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার  জনাব  এ কে এম শরিফুল হক এর সভাপতিত্বে বুধবার ১৪/০৩/২৩ ইং উপজেলা পরিষদ হলরুমে  আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক  সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ দবিরুল ইসলাম-এমপি,ঠাকুরগাঁও -২। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল , অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, হরিপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি। ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্যদ্বয় জনাব মোঃ আনিসুজ্জামান শান্ত ও সাবিনা ইয়াসমিন রিপা ( মহিলা) ।  ৬টি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও বিজিবির কোম্পানি কমান্ডগণ এবং  আইন শৃঙ্খলা কমিটির  সদস্য ও প্রতিনিধিগণ। 

উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত এলাকায় রাস্তাগুলো দ্রুত ব্যাবস্থা নেওয়া ও ভুট্টা ফসল সীমান্তবর্তী এলাকায়  চাষাবাদ না করার জন্য  আহ্বান জানান। অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। যেহেতু হরিপুর একটি কৃষি এলাকা, তাই ভুট্টা ক্ষেতে কোন মহিলা একা যেন না যান এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ।

বিজিবি কমান্ডার বলেন, মাদক দ্রব্য চোরাচালান আগের থেকে কিছু বৃদ্ধি পেলেও আমরা টহল জোরদার করছি। বর্তমানে রাস্তাঘাটের সমস্যা আছে।

আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন  ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave Your Comments