নালিতাবাড়ীতে এম এম সির সাবেক সহকর্মীদের মিলনমেলায়

Date: 2023-03-15
news-banner


আল আমীন 
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি।। 

পায়ে পায়ে যেতে চাই স্মৃতিময় দিনগুলিতে, এই স্লোগানকে সামনে রেখে, এম এম সির সাবেক সহকর্মীদের সাথে মিলন মেলা (২০২৩) অনুষ্ঠিত। 

শেরপুরের নালিতাবাড়ীতে এমএমসির সাবেক সহকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫) মার্চ দুপুরে উপজেলার ভারত সীমান্তবর্তী পানিহাটা পাহাড়ী এলাকার পিকনিক স্পর্টে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অর্ধশতাধিক সাংবাদিকগন অংশগ্রহণ করেন।

এমএমসির আয়োজনে গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এমএমসির কর্ণধার মোবারক হোসেন। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফজলে এলাহী মাকাম, মুগনিউর রহমান মনি, মঞ্জুরুল আহসান, রেজাউল করিম বকুল, আমিরুল ইসলাম, এম সুরুজ্জামান, আজিনুর রহমান, আল আমীন প্রমুখ।

Leave Your Comments