বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Date: 2023-03-15
আমিনুর রহমান,অভয়নগর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই মার্চ বুধবার বিকাল ৫ টায় অভয়নগরের নওয়াপাড়ার স্টেশন বাজারের শরীফ মার্কেটে ইবাদ আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএমএসএসের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে খুলনা বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান তোতা।প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদার।আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক প্রভাষক সেলিম হোসেন, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান,খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ,কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক মিল্টন শেখ,বিভাগীয় কমিটির নেতা আবু তাহের,অভয়নগর উপজেলা সভাপতি রকিবুল ইসলাম রুবেল,সাধারণ সম্পাদক ফিরোজ খানসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।আলোচনাসভায় প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দর ও সার্থকভাবে সম্পন্নের লক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।