পূর্বধলা হেল্পলাইন”এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Date: 2023-03-16
news-banner



পূর্বধলা, (নেত্রকোণা) প্রতিনিধি: "সমৃদ্ধ উপজেলা গড়তে কাজ করবো মানবতার কল্যানে” এই স্লোগানে এগিয়ে যাচ্ছে পূর্বধলা হেল্পলাইন। নেত্রকোণা পূর্বধলার আর্ত মানবতার সেবায় নিয়োজিত এবং একটি জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংগঠন পূর্বধলা  হেল্পলাইন এর প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বুধবার (১৫ মার্চ) দুপুর ২:৩০ ঘটিকায় পূর্বধলা সরকারী কলেজ হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা,কেক কাটা ও অনুভূতি প্রকাশ অনুষ্টানের আয়োজন করা হয়।

পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটিভ এডমিন নোমান শাহরিয়ারের সভাপতিত্বে ও এডমিন মোহাম্মদ আলী জুয়েল সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহাম্মেদ রাজ্জাক ,পূর্বধলা সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আনোয়ারুল হক রতন ,পূর্বধলা সরকারী কলেজের প্রভাষক এমদাদুল হক বাবুল, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান , নেত্রকোণা পল্লী বিদুৎ (পূর্বধলা জোনাল অফিস) প্রকৌশলী মোঃ গোলাম মর্তুজা, পূর্বধলা প্রেসক্লাব সভাপতি আরিফুজ্জজামান মাসুম, সহ সভাপতি জুলফিকার শাহীন ও সাধারন সম্পাদক জায়েজুল ইসলাম, সমাজকর্মী ও যুব সংগঠক রাশেদ খান সুজন, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর, সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান রুবেল, এসিক্লাবের সভাপতি সোয়াব হাসান, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্য মিঠু সরকার, সাংবাদিক মোস্তাক আহাম্মেদ খান, সাংবাদিক শফিকুল ইসলাম, রক্তমিতা ফোরামের সভাপতি শাহজাহান মিয়া, রুহুল আমিন জুয়েল, মেনন  প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা, পূর্বধলা হেল্পলাইন-এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বেচ্ছাসেবীরা যেনো আজীবন সাধারণ মানুষের পাশে থেকে জনগণকে সেবা দিয়ে যেতে পারে এই আশা ব্যক্ত করেনএবং  পূর্বধলা উপজেলা কে বাংলাদেশের মধ্যে একটি সুন্দর, জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার জন্য স্বেচ্ছাসেবীদের সবসময় সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান।

পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোবারক হোসেনকে দীপশিখা পদক ও পূর্বধলা হেল্পলাইনে করোনাকালীন সময়ে যারা অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়তা করেছিলেন তাদের ৭ জনকে অগ্রগামী পদক প্রদান করা হয়। এরপর অতিথিবৃন্দ, গ্রুপ এডমিন, মডারেটরদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave Your Comments