ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ২ জন এসএসসি পরীক্ষার্থীর

Date: 2023-03-16
news-banner




আবু জাফর বিশ্বাস ,  ঝালকাঠি ঃঃ   ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ২ জন এসএসসি ঝালকাঠতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ২ জন এসএসসি পরীক্ষার্থীর। ঘটনা সূত্রে জানা যায় বরিশাল পটুয়াখালী একটি লোকাল বাস (আল-আমিন পরিবহন) নলছিটি উপজেলার শিমুলতলা বাজারে একটি আটো রিশকা চাপা দেয়।

উক্ত অটো রিশকায় জেড.এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন এসএসসি পরীক্ষার্থী ছিল, তারা ঘটনাস্থলেই মারা যায়। এ নিয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ স্থানীয়রা রাস্তা অবরোধ করে। তাদের দাবী শিমুলতলা বাজারে বাজার একটি গণ মানুষের স্থান এখানে দুটি বিদ্যালয় এবং একটি মসজিদ রয়েছে।

এই বাজারে স্প্রিড ব্রেকার (গতি রোধক) থাকার প্রয়োজন। তাই শিক্ষার্থী সহ স্থানীয়দের দাবী সড়ক দূর্ঘনায় স্প্রিড ব্রেকার (গতি রোধক) দেওয়া সহ ঘাতক আলামিন পরিবহনের চালককে আইনের আওতায় এনে কঠিন শ্বাস্তি দেওয়া হয়।

Leave Your Comments