গোলাম রব্বানী
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের দামোল গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৪) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার হরিপুর ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে তাদের কে আদালতে সোর্পদ করা হয় ।
আটককৃতরা হলো রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার সিংহোড় গ্রামের রবিউল আওয়ালের ছেলে আব্দুল কাদের (৩০) হাড়িয়া গ্রামের সারোয়ার হোসেনের ছেলে সাদেকুল ইসলাম ওরফে মোজাম্মেল হক মজু ও একই উপজেলার গোগর গ্রামের জবেদ আলীর ছেলে সজল (২৪)।
পুলিশ সূত্রে জানা যায় , দীর্ঘদিন যাবত তারা হরিপুর ও রাণীশংকৈলসহ আশেপাশের উপজেলায় ইজিবাইক চুরি করে আসছিল। হরিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই কিশোর সাইফুলকে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের হরিপুর থানা পুলিশ রাণীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য গত (৬ মার্চ) শনিবার দুপুরে ভুট্টা ক্ষেতে । স্থানীয় কিছু নারী ঘাস তুলতে এসে লাশ দেখতে পায়। লাশে মুখে কাপড় প্যাঁচানো, হাতে-পায়ে দড়ি দিয়ে বেঁধে ফেলা রাখা হয়েছে ভুট্টা ক্ষেতের এক পাশে। এমন অবস্থা দেখে ওই নারীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল তৈরী করে লাশটি থানায় নিয়ে আসে। অজ্ঞাত লাশ পরে থাকতে দেখে এলাকায় আতংক ছড়িয়ে পরে।
দামোল গ্রামের নুরুল ইসলাম খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান এবং পুলিশের নিকট দাবী করে ৬ই মার্চ হারিয়ে যাওয়া সাইফুলের এটা লাশ । জিডি মুলে অন্যান্য তথ্য জানার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ইজিবাইক চোরদলের সক্রিয় সদস্য।