দুর্গাপুরের বাকলজোড়া ইউপি উপ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ইউসুফ তালুকদার সাগর

Date: 2023-03-16
news-banner



মোঃ নূর আলম,দূর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি।। 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে  বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ইউসুফ তালুকদার সাগর। তার প্রাপ্ত ভোট ৬৮৪১। মোটরসাইকেল প্রতীকে তিনি নির্বাচন করেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে সফিকুল ইসলাম পেয়েছেন ৫৪৬৩ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মোঃ সিরাজুল ইসলাম সজীম পেয়েছেন ৭৭৮ ভোট। এই নির্বাচনে মোট প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা ১৩০৮২।

আজ বৃহস্পতিবার এই উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল জানান ,
অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে এই উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকলজোড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে আনসার ভিডিপি, পুলিশ কর্মকর্তারা মাঠে কাজ করেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট,র‍্যাব প্রতিটি কেন্দ্রে  সার্বক্ষণিক টহলে ছিলেন।

Leave Your Comments