পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

Date: 2023-03-16
news-banner



মোঃ ফারজুল ইসলাম 
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।। 

রংপুরের পীরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের খামার তাহেরপুর গ্রামে পুর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। 

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার খামার তাহেরপুর গ্রামের হিরু আকন্দের ছেলে রিফাতের সাথে 
একই গ্রামের মৃত্য কোয়াজ মিয়ার পুত্র সোনা মিয়া সহ ক’জনের বিরোধ চলে আসছে। হিরু আকন্দ ¯স্ত্রীক ঢাকায় থাকার সুযোগে এ বিরোধের জের ধরে গত বুধবার রাতে প্রতিপক্ষ সোনা মিয়া, মানিক মিয়া,শাহাজাদা ও কহিনুর বেগম লাঠি,রড ও চাকু নিয়ে হিরু মিয়ার বাড়ীতে প্রবেশ করে তার পুত্র রিফাত মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথায় লাঠিদ্বারা আঘাত করে । এতে রিফাতের মাথা ফেটে রক্তাক্ত হয় । 

এ সময়  লিখন নামে রিফাতের বন্ধু এগিয়ে আসলে তাকেও প্রহার করে পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহতদের চিৎকারে হিরু আকন্দের স্কুল পাড়ুয়া মেয়ে লাভলী এগিয়ে আসলে সোনা মিয়ার লোকজন তাকেও প্রহার করে। পরে গ্রামবাসীর সহায়তায় রিফাতকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । ছেলে-মেয়ে আহতরে খবর শুনে বৃহস্পতিবার সকালে হিরু আকন্দ বাড়ীতে আসেন এবং নিজে বাদী হয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পীরগঞ্জ থানর এস আই আখতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে । এদিকে এ ঘটনাকে ধামাচাপা দিতে তড়িঘড়ি করে রাতেই গুরুতর আহত রিফাতের নামে থানায় একটি অসত্য অভিযোগ দিয়েছে। যা নিয়ে এলাকাবাসির মাঝে বিরুপ প্রতিক্রিয়া  সৃষ্টি হয়েছে ।

Leave Your Comments