প্রবাসে প্রেমের ফাঁদে বিয়ে! মণিরামপুরে শ্বশুরবাড়ি এসে নির্যাতন ও আর্থিক প্রতারণার শিকার গৃহবধূ

Date: 2023-03-17
news-banner



এসকে চক্রবর্তী,নিজস্ব প্রতিনিধি: বিয়ে করেও স্বামীর সংসার করা হলো না যশোরের শার্শা উপজেলার জেসমিন আক্তার নামে এক গৃহবধূর। শ্বশুর বাড়ির পরিবারের সদস্যদের কতৃক নির্যাতনের শিকার হয়ে স্বামীর ঘর ছাড়তে হলো তার। অসহায় গৃহবধূ উপজেলার লাউতাড়া গ্রামের আয়ুব হোসেনের মেয়ে। এ ঘটনায় বিচারের দাবিতে নির্যাতিতা গৃহবধূ মনিরামপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন গৃহবধূ জেসমিন আক্তার।

লিখিত এজাহারে গৃহবধূ জেসমিন আক্তার বলেন, ইসলামি শরিয়া মোতাবেক মনিরামপুর থানার ঝাঁপা বাগাডাঙ্গা গ্রামের আফছার মোড়লের ছেলে শরিফুল ইসলামের সাথে বিগত ৩ বছর আগে  প্রবাসে থাকা অবস্থায় উভায় পরিবারের মতামতের মধ্য দিয়ে মোবাইলে কলে কলমা পড়িয়ে  বিয়ে হয়।

বিয়ের এক সপ্তাহ পরে আমার স্বামী শরিফুল ইসলাম  দেশে পাঠিয়ে দেয় নিজ বাড়ী ঝাঁপা গ্রামে। দেশে এসে স্বামীর কথায় বাড়িতে যান। স্বামীর বাড়ীতে এক সপ্তাহ খুব ভালভাবে বসবাস করে আসছিলো। দীর্ঘদিন প্রবাসে থেকে  যে অর্থ আয় রোজগার করেন সব টাকা পয়সা স্বামীর সংসারে খরচ করে।
একপর্যায়ে  সাথে থাকা অর্থ শেষ হলে শ্বশুর বাড়ীর লোকজন ধীরে ধীরে খারাপ ব্যবহার করতে শুরু করে । এবং  তারা মারধর করে বাড়ি থেকে বের করে দেয় গৃহবধূ জেসমিন আক্তার কে।

আমি নিরুপায় হয়ে স্বামী শরিফুল কে বললে সে আবারও প্রবাসে চলে যাওয়াী জন্য বলে।স্বামীর কথায় আবারও পাড়ী জমায় প্রবাসে।প্রবাসে যাওয়ার পর থেকে আবারও স্বামী ও স্বামীর পরিবারে নগত অর্থ দেওয়া শুরু করি।এভাবেই চলছিল স্বামী শরিফুল ও তার পরিবারের সকলের সঙ্গে অর্থ লেনদেন সহ সকল সম্পর্ক।বিপত্তি শুরু হয় যখন প্রবাসে এক্সিডেন্ট করে তিন মাস স্বামী শরিফুল ও তার মামা আলী হোসেন কে অর্থিক সাহায্য করতে না পারে।উল্লেখ্য বিবাহের দিন রাত থেকে স্বামীর সাথে মোবাইলে ভিডিও কলে কথা ভালার সময় স্বামীর কথায় নগ্ন হতে বাধ্য হলে সেটা স্কিনসট দিয়ে রাখে প্রতারক স্বামী।তিনমাস চিকিৎসা শেষে সুস্থ হলে টাকার জন্য চাপ দিতে থাকে স্বামী শরিফুল। টাকা দিতে না চাইলে অকথ্য ভাষায়  গালিগালাজ সহ আত্মহত্যার ভয় দেখিয়ে স্বামীর সাথে ধারন করা নগ্ন ছবির স্কিনসট দিয়ে অর্থ দাবী করে।এমনকি স্বামী শরিফুলের সাথে ভিডিও কলে কথা বলার সময় নগ্ন অবস্থা স্কিনসট দেওয়া ছবিটি সোস্যাল মিডিয়া সহ আত্মীয় স্বজনের মাঝে দিয়ে সম্মান নষ্ট করার হুমকি দিতে থাকে।উপায়ন্তর না পেয়ে তিন বছর ধরে তাকে ও তার পরিবারকে আবারও টাকা দেওয়া শুরু হয়।এভাবেই তিন বছরে আনুমানিক ১০ লক্ষ টাকা দিতে বাধ্য করে স্বামী শরিফুল ইসলাম। এভাবেই চলছিল স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের নামে প্রতারনার ফাঁদে ফেলে টাকা নেওয়া।
এদিকে শরিফুল ইসলাম অন্য আরেকটি মেয়ের সাথে মোবাইলে কুমিল্লার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।তাঁকেও মোবাইলে বিয়ে করে নিজ বাড়ী ঝাঁপা গ্রামে নিয়ে আসে।অন্যদিকে শরিফুল আমাকে ছুটি নিয়ে দেশে এসে তার বাড়ীতে যেতে বলে এবং সে আসন্ন রমজান মাসে ছুটি নিয়ে বাড়ীতে আসবে বলে জানাই।এবং এক সাথে এবারের ঈদের অনন্দ উপভোগ করার জন্য বলে।সেই কথায় রাজি হয়ে স্ত্রী জেসমিন আক্তার গত ২০ ফেব্রুয়ারী স্বামীর বাড়ীতে আসে। বাড়ীতে এসে হতবাক হয়ে যায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শরিফুল মোবাইলে প্রেমের সম্পর্ক করে আবারও একটি মেয়েকে বিয়ে করে মোবাইল কলের মধ্যমে কুমিল্লার উর্মিতা ইসলাম জুই'কে মোবাইল কলে কলমা পড়ে বিয়ে করে নিজ বাড়ী নিয়ে আসে অন্য দিকে আমাকে পাঠিয়ে দিয়ে আমাকে মারপিট করে তাড়িয়ে দেবার জন্য মামা আলী হোসেনসহ পরিবারের অন্য সদস্যদের কে জানিয়ে দেয়। এবং আমার সকল কিছু ব্লক করে রাখে। মামা শ্বশুর আলী হোসেন গালিগালাজ করলে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে পাশে থাকা ইট দিয়ে আঘাত করে মাথায়।সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের অন্যরা এসে আমাকে বাঁশের লাটি সুটা দিয়ে ও আমার শরীর উপর উঠে লাথি দিয়ে জখম করে। জ্ঞান হারিয়ে যাওয়ার পর একই গ্রামের নারীনেত্রী ফিরোজা খাতুন এসে আমাকে উদ্ধার করে গাড়ী ভাড়া করে ঝিকরগাছা হসপিটালে পাঠানোর ব্যাবস্থা করে।এসময় আমার নিকট থাকা দুইটি একভরি ওজনের স্বর্ণের আংটি, একটি এক ভরি ওজনের গলার চেইন,লকেট  সহ ও নগত সাত হাজার টাকা ছিনিয়ে নেয় মামা শ্বশুর আলী হোসেন সহ পরিবারের অন্য সদস্যরা।সুস্থ হয়ে শার্শা থানায় ও মণিরামপুর থানায় লিখত অভিযোগ দায়ের করা হয় ২২ ফেব্রুয়ারী। অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা তুহিন হোসেন বিয়ের কাবিন নিয়ে দেখা করতে বলেন। আর বিয়ের কাবিন না থাকলে কিছু করা সম্ভব না বলে জানান মোবাইল কলে।তদন্ত কর্মকর্তার এমন কথায় ভেঙে পড়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে আবারও মণিরামপুর থানায় হাজির হয়ে গত ১৩ মার্চ লিখত এজাহার দায়ের করেন ভুক্তভোগী প্রবাসী গৃহবধু।
এবিষয়ে মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জামান সুষ্ঠু তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন বলে জানান।

Leave Your Comments