বিরামপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

Date: 2023-03-17
news-banner



বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি।। 

দিনাজপুরের বিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০২৩ এর আলোচনা সভা,পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ শুক্রবার সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাছ আলী, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদ, সরকারি কলেজের অধ‍্যক্ষ অদৈত‍্য রায় (ভারপ্রাপ্ত), থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম‍্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্ম কুলছুম বানু,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাব সিনিয়র সহ"সভাপতি জালাল উদ্দীন রুমী প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি ও সূধীজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকৃত বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।।

Leave Your Comments