পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Date: 2023-03-17
news-banner



পূর্বধলা, (নেত্রকোণা) প্রতিনিধি।। 
নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (১৭ মার্চ) শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নের রঙিন” এই প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, শিশু সমাবেশ, আনন্দ র‌্যালী,  পুরস্কার বিতরণ, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান । 

উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহির হাসান প্রিন্স’র সভাপতিত্বে  আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক.সামাজিক সংগঠনের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

Leave Your Comments