বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা লুট, উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।

Date: 2022-09-21
news-banner

টুটুল, ভোলা প্রতিনিধিঃ

ভোলা জেলার মনপুরা উপজেলায় বিকাশ প্রতারণার মাধ্যে এক দরিদ্র লোকের কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে চক্রটি। মনপুরা থানাধীন মোঃ হারুন নামে হতদরিদ্র এক আচার বিক্রেতার বিকাশ একাউন্ট থেকে ৭৭ হাজার টাকা ও আমেনা নামে ৩ বছরের কণ্যা শিশুর চিকিৎসার ৫ হাজার টাকা তাঁর মায়ের বিকাশ একাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হ্যাক করে নিয়ে যাওয়া হ্যাকার চক্রটি।

মনপুরা থানার অফিসার ইনচার্জ জনাব সাঈদ আহমেদ এর নেতৃত্বে মনপুরা থানার অফিসার ফোর্সের সহায়তায় বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা লুট হওয়া টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন মনপুরা থানা পুলিশ।

ভুক্তভোগী মোঃ হারুন (২৫) মনপুরা থানা এসে গত ১৭ সেপ্টেম্বর লিখিতভাবে ভাবে অভিযোগ করেন যে, সে একজন আচার বিক্রেতা। তিনি ভ্যানে করে রাস্তায় রাস্তায় ঘুরে আচার বিক্রয়ের ৭৭ হাজার টাকা তার বিকাশ একউন্টে ছিল। গত ১৬ সেপ্টেম্বর তার বিকাশ একাউন্ট হ্যাক করে এক প্রতারক চক্র তার টাকা হাতিয়ে নিয়ে যায়।

গত ২৮ আগস্ট শিশু আমেনার মা মনপুরা থানা এসে লিখিতভাবে ভাবে অভিযোগ করেন যে, বিয়ের পর তাদের ৩ জন কন্যা শিশু জন্ম হয়। পরে চতুর্থ কণ্যা সন্তান আমেনা জন্ম হওয়ায় পর তার স্বামী তাকে চেড়ে চলে যান। জন্মের পর থেকে জিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয় আমেনা। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। তাই একটু একটু করে মেয়ের চিকিৎসার জন্য বিকাশ একাউন্টে টাকা জমিয়েছেন রেখেছেন। কিন্তু গত ১৬ আগস্ট তার বিকাশ একাউন্ট হ্যাক করে এক প্রতারক চক্রটি তার টাকা হাতিয়ে নিয়ে যায়।

পরবর্তী থানায় জিডির প্রেক্ষিতে মনপুরা থানার অফিসার ইনচার্জ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ও বিকাশ কাস্টমার কেয়ারের সহায়তায় বিকাশ প্রতারণার মাধ্যমে যে টাকা হ্যাক করে নিয়ে যায় সে টাকা উদ্ধারপূর্বক ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

ভিকটিমের মোঃ হারুন ও আমেনার মা হারানো টাকা ফিরে পেয়ে খুবই আনন্দিত এবং তারা সেই সাথে মনপুরা থানা পুলিশ এবং ভোলা জেলা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave Your Comments