মেহেদী হাসান ইমরান, (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় পুকুরের পানিতে ডুবে রাবেয়া সুলতানা (টুকটুকি)নামে ১৮ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে (পূর্বপাড়া) এ ঘটনাটি ঘটে। শিশুটি শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের রানা মোল্লার ছোট মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলা করছিল পরে কোন এক সময় শিশুটি পানিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে আছিয়া খাতুন নামে এক প্রতিবেশী শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীদের খবর দিলে। তারা শিশুটিকে উদ্ধার করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে শালিখা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলাধুলা করার সময় শিশুটি পানিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় এ ব্যাপারে শালিখা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।