প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তে গৃহহীনরা পেল মাথা গোজার ঠাই

Date: 2023-03-20
news-banner



মুকসুদপুর প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তে গৃহহীনরা পেল মাথা গোজার ঠাই। এখন আর ভাসমান অবস্থায় থাকতে হয় না। আপন স্থায়ী ঠিকানা নিশ্চিত  হওয়ায় সামাজিক মর্যাদা পেয়ে এখন ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন তারা। আর এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সুবিধাভোগিরা।

মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দেয়া হয়েছে ৫৫৩টি ঘর। দুই কক্ষ বিশিষ্ট এ ঘরে রয়েছে একটি বারান্দা, রান্না ঘর আর বাথরুম। নিশ্চিত করা হয়েছে বিশুদ্ধ খারার পানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পেয়ে বদলে গেছে ৫৫৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জীবনমান। আগে বর্ষায বা শীকতে কষ্ট হলেও এখন আর নেই তা। পরিবারের লোকজন নিয়ে তারা এখন সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। শুধু মাথা গোজার ঠাঁই নয় বিভিন্ন ধরনের কুটির শিল্পের কাজ করে রোজগার হচ্ছে অর্থ। এতে আর্থিক নিরাপত্তাও পাচ্ছেন। ফলে সামাজিক মর্যাদা পেয়ে এখন ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন তারা।

আগামী ২২ মার্চ আরো ৪০টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করার মধ্য দিয়ে মুকসুদপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসাবে ঘোষনা করা হবে বলে জানান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ইমাম রাজী টুলু।

গৃহহীন আর অশ্রয়হীন পরিবারকে একটি ঠিকানা দেয়ায় দীর্ঘায়ু কমনা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সুবিধাভোগীরা।

Leave Your Comments