মুকসুদপুর উপজেলার জিম ডায়াগনস্টিক সেন্টার থেকে ভূয়া চিকিৎসক গ্রেফতার

Date: 2023-03-21
news-banner



মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়  আলাউদ্দিন ওরফে ডাঃ মোঃ আশরাফ উদ্দিন  নামে এক ভুয়া চিকিৎসক  গ্রেফতার করে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
আজ ২১ মার্চ বেলা ১ টার দিকে মুকসুদপুর সদরের জিম ডায়াগনস্টিক সেন্টার থেকে এ ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার সাহার নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। আলাউদ্দিন  দীর্ঘদিন ধরে হৃদরোগ,বক্ষব্যাধি ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালত তার কাগজপত্র দেখতে চাইলে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর পরিপন্থী হওয়ায়  এক বছরের কারাদন্ড দেয়া হয়। সে বরিশাল সদর উপজেলার বাবুগঞ্জ গ্রামের হারুন অর রশিদের ছেলে।

Leave Your Comments