শেরপুরের নালিতাবাড়ীতে ইফতার সামগ্রী পেল ৫০০ জন

Date: 2023-03-22
news-banner



আল আমীন (শেরপুর প্রতিনিধি)।। 

শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন রমজান মাস উপলক্ষে ৫০০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পোড়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ মিয়ার নিজ বাস ভবনে এসব সামগ্রী বিতরন করা হয়। 

এতে শ্রমিক নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আহসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, বেগম রৌশন আরা একাডেমির প্রিন্সিপাল সুরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাইদ দেওয়ান, সমাজসেবক সুলতান আহমেদ, মশিউর রহমান ও আবুবকর সিদ্দিক সজীব প্রমুখ। এসময় ইফতার সামগ্রী হিসেবে ৫০০ জনের মাঝে ছোলা, চিনি, সয়াবিন তেল, ডাল ও মুড়ি বিতরণ করা হয়।

Leave Your Comments