গোলাম রব্বানী
হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ ২২/০৩/২৩ ইং বধুবার সকালে গণভবন থেকে সরাসরি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্প-এর শুভ উদ্বোধন ও আনুষ্ঠানিক ভাবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভুমিহীন ঘোষণা করেন।
সারা বাংলাদেশ ন্যায়,রংপুর বিভাগের মোট ৮টি জেলায়
'ক' শ্রেণির ৫৩২৬৭ টি ঘর ও উপজেলা ৫৮ টিতে ঘর নির্মাণ করা হয়, তার মধ্যে ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় প্রথম পর্যায়ে ৫৩৬টি, দ্বিতীয় পর্যায়ে ৪০০টি, এবং তৃতীয় পর্যায়ে ৩৮০ ঘর নির্মাণসহ মোট ১৩১৬ টি ঘর নির্মাণ করে হরিপুর উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভুমিহীন ঘোষনা করেন।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাত ধরে ১৯৭২ সালে ভুমিহীন গৃহহীন ও অসহায় ছিন্নমুল মানুষের পুর্নবাসন কার্যক্রম শুরু করেন আজকে সেই স্বপ্ন বাস্তবে পুরণ হয়েছে ।
উপকার ভোগীকে দুই শতাংশ খাস জমি ও ডক ফাইলসহ ৪০০ বর্গফুট আয়তনের দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর দুই বারান্দা রান্না ঘর, স্যানিটারি ল্যাট্রিন,বিদ্যুৎ সংযোগ, সুপ্রেয় পানির ব্যবস্হা করেন এবং স্থানীয় ভাবে রাস্তা পাকা করণ সুবিধা ভোগীদের উন্নয়ন এর জন্য সমবায় সমিতি বিভিন্ন সামাজিক সংগঠন এক যোগে কাজ করে যাচ্ছে।
হরিপুর উপজেলা হলরুমে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাবিরুল ইসলাম।তিনি সমাজ সেবা অধিদপ্তরের অধীনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করেন। পরে বিভাগীয় কমিশনার এর সভাপত্বিতে
"সুশাসনের প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ সভায়"বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা গণের হয়রানি শিকার ও এলাকার সাধারণ মানুষ তাদের সমস্যা তুলে ধরেন ও সেগুলোর জবাব দেন এবং পরবর্তী নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ জনাব মোঃ মাঝহারুল ইসলাম সুজন, সাংগঠানিক সম্পাদক জেলা আওয়ামীলীগ ঠাকুরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মোঃজিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব একেএম শরিফুল হক,জনাব মোঃ তাজুল ইসলাম,ভারপ্রাপ্ত, কর্মকর্তা হরিপুর থানা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সিনিয়র সহসভাপতি বাবু নগেন কুমার পাল,বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর উপজেলা আওয়ামীলীগ,জনাব মোতাহারা পারভীন সুমি মহিলা ভাইস চেয়ারম্যান, হরিপুর উপজেলা,এস এম আলমগীর- সাধারণ সম্পাদক, হরিপুর উপজেলা আওয়ামী লীগ,ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য(মহিলা)সাবিনা ইয়াসমিন রিপা। বীর মুক্তিযোদ্ধা, সুবিধা ভোগী পরিবারের সদস্য বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।
বিভিন্ন মিডিয়া প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন ।