মোঃ বাদশা মিয়া, লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক পরিচালিত ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রসিদুল হক।
বুধবার সকাল ৯ টায় লালমনিরহাট জেলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের সাবেক পুলিশ সুপার ও রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রসিদুল হক পি.পি.এম।
সকালে অতিরিক্ত ডিআইজি পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাকে ময়ুর নাছ ও স্বাগতম নৃত্য পরিবেশন করে বরণ করেন ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কুল পতাকা উত্তোলন করেন আমন্ত্রিত অতিথিগণ। এসময় শিক্ষার্থীরা মার্চপাস্টের মাধ্যমে অভিবাদন জানান অতিথিদের।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে এসএম রসিদুল হক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলোতে মনযোগী হতে আহবান করেন। এসময় তিনি লালমনিরহাটে থাকাকালীন বিদ্যালয়ের অনেক স্মৃতিচারণ করেন।
পরিশেষে সকল অতিথিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, বীর প্রতিক আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল কর্মকার, ডিবি ওসি আমিরুল ইসলাম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।