বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ে রঙিন ঘর উপহার পেলেন উপজেলার ২৩০ ভূমিহীন ও গৃহহীন পরিবার।
বুধবার ২২মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪র্থ পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় বিরামপুর উপজেলায় ২৩০ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিক ভাবে গৃহ ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। এসময় সাথে ছিলেন, পৌর মেয়র আককাস আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল ও উম্মে কুলছুম বানু, থানার ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ প্রমূখ।
খানপুর ইউনিয়নের পশ্চিম জয়দেবপুর, দিওড় ইউনিয়নের বেপারীটোলা ও দিকশাও, জোতবানী ইউনিয়নের জোতমাধব এলাকায় এসব ঘর বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, ভূমি ও গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বিরামপুর উপজেলায় ৪র্থ পর্যায়ে ২৩০টি ভূমিহীনকে জমির দলিল এবং ঘরের চাবি হস্তান্তর করা হয়। সকল ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হয়েছে। দেশের গৃহহীন প্রতিটি মানুষ ঘর না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।