পীরগঞ্জে কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত

Date: 2023-03-22
news-banner

 

পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ (পাঁচমাথা) নামক স্থানে বাংলাদেশ কৃষক দল পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মী সভায় মোঃ খাজা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুর জেলা কৃষক দলের সদস্য ও পীরগঞ্জ উপজেলা শাখা কৃষক দলের সভাপতি ডাক্তার আব্দুর রহমান ও পীরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম।

 উক্ত কর্মী সভায় পীরগঞ্জ উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম বলেছেন নেতা নয়, কর্মী হওয়ার চেষ্টা করুন। কিছু পাওয়ার জন্য রাজনীতি নয়, আমাদের রাজনীতি মানুষের নায্য  অধিকার প্রতিষ্ঠার জন্য।
তিনি পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নের কমিটি পুনর্গঠন,কর্মী মূল্যায়ন ও মাঠ পর্যায়ে সকল নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। 

এ সময় মদনখালী ইউনিয়নে কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, সদস্য  আরিফুল ইসলাম, বাবু মিয়া, স্বপ্ন মিয়া,রায়হান মিয়া,মতলুবুর রহমান,মাহেদুল,হান্নান,আজাহার সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments