আল আমীনের (শেরপুর প্রতিনিধি)।।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১ নং ভবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা ফায়জুল উলুম হামিউস`সুন্নাহ ও উম্মাহাতুল মুমীনি`ন (রা:) মহিলা ক্বাওমি মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উক্ত মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকাবাসী।
বক্তারা জানান, ফায়জুল উলুম হামিউস সুন্নাহ ও উম্মাহাতুল মু`মিনীন (রা:) মহিলা ক্বাওমি মাদরাসা বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে
উক্ত মাদ্রাসার ছাত্রদের মাদ্রাসা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়ায় এমন ন্যাক্কারজনক হুমকির প্রতিবাদ ও দোষীদের উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার উক্ত মাদ্রাসা ও শিক্ষক সমাজের উদ্যোগে বাঘাইতলা বাজারের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ শামীম হাসান নুরানী প্রধান, কামাল উদ্দিন, হেফজ প্রধান, কবির হোসেন, মেম্বার আজিজুল হক, ও অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বক্তারা অতিদ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি দাবি করেন।