তিতাসে প্রধানমন্ত্রীর উপহার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

Date: 2023-03-26
news-banner

সাকিব হোসেইন, (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনের লক্ষ্যে জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬শে মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় কর্তৃক আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ বাতেন, পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তার।

Leave Your Comments