মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নবোদ্যম ফাউন্ডেশনের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (২৬ মার্চ) দুপুরে চামরদানী ইউনিয়ন পরিষদ হল রুমে, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এস এম নাদিমুল হাসান মাহিন ও সাধারণ সম্পাদক মোঃ রুমান মিয়ার যৌথ স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট একমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের চলমান উন্নয়ন কাজের মধ্যে রসূলপুর নবোদ্যম ফাউন্ডেশন স্কুল -(১৫) দুগনই নবোদ্যম ফাউন্ডেশন স্কুল -(১৬) ও ৬ টি স্কুল কাজ এখনো চলমান। ১৫ টি টিউবওয়েল, ১১২ টি বন্যায় ক্ষতিগ্রস্ত পূর্বাভাসন ঘর নির্মাণ কাজ চলমান। সেলাই মেশিন ২০ টা ও ৪ মসজিদে মাইক সেট উপহার দেওয়া হয়।