বিরামপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান

Date: 2023-03-26
news-banner



বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস‍্যদের সংবর্ধনা, আলোচনা সভা,দোয়া খায়ের ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ বিকেলে সারা দেশের ন‍্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি অংশ হিসেবে  বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পরিমল কুমার সরকার  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস‍্য মোঃ শিবলী সাদিক।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর  সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান খায়রুল আলম, পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাছ আলী, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা মুক্তিযোদ্ধা কভান্ড কাউন্সিলের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ কামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ, বিরামপুর প্রেস ক্লাব সভাপতি মোরশেদ মানিক প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতা-কর্মি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশার লোকজন উপস্তিত ছিলেন।

Leave Your Comments