সাকিব হোসেইন, (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ রবিবার প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের ঢালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির পক্ষে তিতাস উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা জাতীয় শ্রমিক লীগ, উপজেলা কৃষকলীগ, ছাত্রলীগসহ আরো অন্যান্য সংগঠন। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় কর্তৃক আয়োজিত পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত ট্যাব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটি এম মোর্শেদ। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু ইউছুফ চিশতি, দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন কবির কাজল, দলিল লেখক সমিতির ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শের-ই-আলম, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাক আহমেদ ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরণ, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আল-আমিন, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউপি ১নং ওয়ার্ডের সদস্য ছাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা ছাত্র লীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার, সাধারন সম্পাদক খাইরুল খন্দকার রুবেল সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।