শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় নিহত ২

Date: 2023-03-26
news-banner



আল আমীন  শেরপুর প্রতিনিধি।। 

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ২জনের মৃত্য হয়েছে। ঘটনা ঘটেছে ২৬ মার্চ রবিবার দুপুরে উপজেলার গৌরিপুর ইউনিয়নের পুর্বগজারিকুড়াগ্রামে। 

নিহতদের মধ্যে আরাফাত (১২)  নামে এক শিশু দুপুর ২ টায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।  

আরাফাত পুর্ব গজারিকুড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে, আরাফাত ঘটনার সময় ঘুড়ি উড়াচ্ছিল। এক পর্যায়ে তার ঘুড়িটি বিদ্যুতের তারে জড়িয়ে পরে। পরে ঘুড়ি ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

অপর দিকে- পাহাড়ী এলাকার সীমান্ত সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে আকবর আলী (৪০) নামে এক কৃষক। 

আকবর আলী নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে। 

জানা গেছে, রবিবার দুপুরে আকবর আলী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave Your Comments