শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক-ট্যাং লড়ি মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের স্বাধীনতা দিবস পালন
Date: 2023-03-26
আল আমীন , শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৬ মার্চ পালিত হয়েছে। সরকারী বেসরকারী উদ্যোগে দিন ব্যাপি কর্মসূচি পালনের পাশাপাশি নালিতাবাড়ীতে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন এবং ব্যবসায়ীরা পৃথকভাবে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন। পৃথকভাবে পালিত একত্রে মালিক, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃত্ব দিয়েছেন সাদা মনের মানুষ খ্যাত সমাজসেবক
শেরপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও কার্ভাডভ্যান মালিক সমিতির সভাপতি এবং কয়লা পাথর আমদানী রপ্তানীকারক সমিতির সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকার। ২৬ মার্চ সকাল সারে ৭টায় জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে এসব সংগঠন ও ব্যবসায়ী সংগঠনগুলো দিনটির শুভ সূচনা করেন। পরে শ্লোগানে মুখরিত হয়ে শহরের উত্তর বাজার শহিদ মিনারে তারা সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে হিন্দু সনাতনধর্মীদের অংশগ্রহণে ব্যবসায়ী অরুণ চন্দ্র সরকারের নেতৃত্বে আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে আলোচনা ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।