মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক তরুণ পুলিশ পরিচয় দিয়ে ফারজানা ইসলাম নামে এক ফেক ফেসবুক আইডি খুলে মানুষের সরলতাকে কাজে লাগিয়ে টাকা আত্মসাৎ করছে বলে এমন অভিযোগ উঠেছে
জানা যায় রবিবার ২৬ মার্চ আনুমানিক বিকাল ৩ ঘটিকায় ফারজানা ইসলাম নামে'র এক ফেক আইডি থেকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে সাহায্য চায় এক সাংবাদিকের কাছে। মেসেজে বলে আমার কিছু টাকার প্রয়োজন আমাকে সাহায্য করেন,আমার ভাই আপনাকে রাতে টাকা দিয়ে দিবে। এতে সাংবাদিক বিকাশে টাকা দিয়ে সহযোগিতা করেন। পরবর্তীতে ভাই সাদিক আহমদ পিতা শাহাবুদ্দিন (সাদিকের ভাষ্যমতে) যোগাযোগ করা হলে প্রথমে টাকা তার বোন নিয়েছে বলে সিকারোক্তি করলে বলে টাকা পাঠাচ্ছি সোমবার রাতে। সোমবার রাতে যোগাযোগ করা হলে একটি অচেনা ফোন নাম্বার দেখিয়ে বলে টাকা পাঠিয়ে দিয়েছি।
সাদিকের সাথে মেসেঞ্জারে কথা হলে সে জানায় আমি একজন পুলিশ সদস্য। তাহার বাড়ি শ্রীমঙ্গলের নুরজাহানে বলে পরিচয় দেয়।
পরে আবার ভাইয়ের এরকম বক্তব্যের সাথে তাল মিলেয়ে বোন ফারজানা ইসলাম (ফেসবুক আইডি) বলেন টাকা আমি ফেরৎ দেবো না দেখি কি করতে পারেন। এসময় উনার কাছ থেকে তথ্য জানার জন্য আরো মানুষের টাকা নিয়ে এভাবে প্রতারনা করেন কি প্রশ্ন করলে জবাবে এই বিষয়ে কথা বলেন নি।
তিনি আরোও বলেন আমি শ্রীমঙ্গল সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। আমিও আইনের বিষয়ে জানি।