সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। টিম পজিটিভ বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে টিপিবি এর পক্ষ থেকে সহায়তা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা জনাব গোলাম রব্বানী'র' নিজ অর্থায়নে রমজানের উপহার হিসাবে এ ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন টিম পজিটিভ বাংলাদেশ এর মানবিক সদস্য এস এম নাদিমুল হাসান(মাহিন)।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় ৪ নং মধ্যনগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে এবং ৩ নং চামরদানী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের অসহায় পরিবারের মধ্যে টিপিবি ফ্রুড প্যাকেট বিতরণ করা হয়।
বিতরণ সামগ্রী প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল,৫০০ গ্রাম ডাল,১ লিটার তেল,১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সাবান, ৩ কেজি আলু,মিষ্টি কুমড়া, করলা, কাঁচা মরিচ, ১ কেজি বেগুন,মুড়ি, খেজুর ও দুধ। টিম পজিটিভ বাংলাদেশ এর মানবিক সদস্য এস এম নাদিমুল হাসান(মাহিন) বলেন,টিপিবি পরিবারের সকল মানবিক সদস্য পক্ষ থেকে ৫০০ শত দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা করবো ইনশাআল্লাহ।