বেলাল হোসেন খান, পূর্বধলা,(নেত্রকোনা):
নেত্রকোনার পূর্বধলায় আকস্মিক ঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি গাছপালা সহ রবি শষ্যে ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২৯ মার্চ) ভোর ৫ টার দিকে মসুলধারে বৃষ্টিপাত শুরু হয় এরং এরপর পর শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয়। উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে গোহালাকান্দা, খালশাউর ও নারান্দিয়া, ইউনিয়নের কমবেশি ঘরবাড়ি গাছপালা রবি শষ্যে ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শালদিঘা গ্রামের কৃষক হুমায়ুন কবির ও মাসকান্দা গ্রামের নজরুল ইসলাম জানান, প্রায় ২০ মিনিট স্থায়ী ঝড় ও শিলা বৃষ্টির কারণে রবিশস্য, উঠতি ধান ক্ষেতগুলো শুয়ে পড়েছে। ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আধাাপাঁকা ধান ক্ষেতগুলো কাটার কোন সুযোগ নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার তিনটি ইউনিয়নে ৫০ থেকে ৬০টি আধাপাঁকা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
পূর্বধলা উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঝড় ও শিলাবৃষ্টির ফলে উপজেলার তিনটি ইউনিয়ন নারান্দিয়া, খলিশাউর ও গোহালাকান্দা ইউনিয়নে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকাগুলি আমরা জরিপ করেছি। ৭শ হেক্টর বোরো ধান এবং ২০ হেক্টর রবি শষ্যে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫ হাজার ১শ'। আনুমানিক মূল্য ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছ।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে।