শেরপুরের নালিতাবাড়ীতে ধরা পড়লো লজ্জাবতী বানর

Date: 2023-03-31
news-banner



আল আমীন (শেরপুর  প্রতিনিধি)।। 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে ধরা পড়লো লজ্জাবতী বানর আজ ৩০/০৩/২০২৩ রোজ বৃহস্পতিবার , উপজেলার নাকুগাও চার আলী বাজারে ১ নং ওয়ার্ডের মেম্বার আ: মান্নানের বাসার একটি গাছে সন্ধ্যার আগ মুহুর্তে বানরটি গাছে ঝুলতে দেখে পার্শ্ববর্তী এক মহিলা (নাম বলতে অনিচ্ছুক) সন্ধ্যার পর পর লজ্জাবতী বানরটি মাটিতে নেমে আসলে মেম্বারের ছোট ভাই মনির হোসেন (মনু) (৩৫) ও আরিফ মিয়া বানরটি ধরে খাচায় বন্ধি করে ৯৯৯ এ কল দেয়। তারপর থানা ও বনবিভাগকে অবগত করে।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের উপস্থিতিতে মো: ইন্তাজ আলীর মাধ্যমে মধুটিলা ইকোপার্কের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Leave Your Comments