তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলা শিবরামপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ওই মাদ্রাসায় এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার সোহরাব হোসেন খান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন- বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন এবং বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আলমগীর হোসেন, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার মো. শাহিনুর রহমান সেলিম, ডা. মো. জয়নাল আবেদীন, আবুল কাশেম মাস্টার।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বুড়িচং সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল হোসাইন আল কাদরি। অনুষ্ঠান পরিচালনা করেন বুড়িচং উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. জসিম উদ্দিন। সার্বিক তত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আবু নাসের মো. আশরাফ (মানিক)।
এ ছাড়া, তফাজ্জল হোসেন মেম্বার, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, শামিমুল ইসলাম, নাসির উদ্দীন, লেলিন পিপু, ডা. মো. ইউনুস, মোঃ হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহামেদ সুমন, জহিরুল ইসলাম, মাওলানা ওমর ফারুক প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।