নর্দান ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date: 2023-04-05
news-banner


মামুন প্রধান/ক্যাম্পাস প্রতিনিধি;

পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩রা এপ্রিল ২০২৩ তারিখ সোমবার নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ বিশেষ দোয়া ও ইফতার মাহফিল এবং ইফতার বিতরণী কর্মসূচির আয়োজন করে।

এইদিন নর্দান বিশ্ববিদ্যালয়ের বৃহৎ বিভাগ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা রাজধানীর বিমানবন্দর- রেলস্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল।

উক্ত দোয়া মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যান কামনা করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার কমরেড এম মনিরুল ইসলাম (অবসরপ্রাপ্ত), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত প্রাক্তন বিভাগীয় প্রধান জনাব তানজিম হোসেন, বর্তমান বিভাগীয় প্রধান জনাব জিএম ফয়সাল সহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহর প্রয়াত জনক জনাব মো: আনসার আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা করা হয়। ছাত্রছাত্রী ও বিভাগের উদ্যোগে হওয়া এই কর্মসূচি ভবিষ্যতেও করার পরিকল্পনা ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ।

Leave Your Comments