কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা এড. মিঠুর উদ্যোগে ইফতারি পার্টি
Date: 2023-04-05
স্টাফ রিপোর্টার।। বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়স্থ কাচ্চি ডাইন হোটেল ভবনের ৫ম তলায় কুমিল্লা মহানগর আওয়ামীলীগ এর সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট মোঃ আনিছুর রহমান মিঠুর উদ্যোগে ইফতারি পার্টি অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য এড. ফয়সল সুলতান, এড. তাপস চন্দ্র সরকার, এড. মোহাম্মদ আরাফাত রহমান সবুজ, এড. সুমন আচার্য্য ও এড. মোঃ শাহ আলম সরকার প্রমুখ। এ ছাড়াও অংশ নেন এড. মোঃ আনিছুর রহমান মিঠুর শুভাকাঙ্ক্ষী ও অনুসারী অর্ধশতাধিক নেতা-কর্মী।