মৌলভীবাজার জেলার ৫ম বারের মতো শ্রেষ্ঠ ওসি আব্দুস ছালেক

Date: 2023-04-05
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার ৫ম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মনোনীত হলেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক।

বুধবার (৫ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক সভায় ক্রেষ্ট ও ধন্যবাদপত্র তুলে দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, ২৪ ঘন্টার ভিতরে দোকান চুরির মামলার রহস্য উদঘাটন করে চোরাইকৃত ১৩টি মোবাইল ও ১টি মনিটর উদ্ধার, চোরাইকৃত মহিষের মাংস উদ্ধার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেককে এ পুরস্কার প্রদান করা হয়।

উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জিয়া উর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মো: ইউনুছ মিয়াসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক বলেন, এ অর্জন থানাপুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফল। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর। আজকের এই অর্জন আমরা কুলাউড়া থানার প্রতিটি মানুষকে উৎসর্গ করলাম।

Leave Your Comments