বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। বিকেল ৪টায় উপজেলা চত্বর থেকে একটি বণ্যার্ঢ র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এএসপি (প্রবি) গোলাম মোর্শেদ, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা ভাইসচেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তোফাজ্জল হোসেন মাস্টার।
র্যালী ও আলোচনা সভায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, বিরামপুর প্রেসক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।