বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ৬ এপ্রিল, বৃহস্পতিবার বিকেল ৫ টায় "চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিরামপুর ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টার সেন্টারের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সঞ্চালনায় অতিথি হিসেবে আলোচনা রাখেন ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম।
অন্যানের মধ্যে আলোচনা রাখেন সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. আতিয়ার রহমান, মেডিক্যাল অফিসার ডা. শাহ আলম সাজিদ, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মামুনুর রশীদ, ডা. দারাসতুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিরামপুর শাখার ব্যবস্থাপক ফেরদৌস ওয়াহিদ প্রমূখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের প্রভাসক এস এম ফারুক, মোঃ এনামুল হক, মিজানুর রহমান এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।