মুকসুদপুরে আগুনে গরু পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন উপজেলা আওয়ামীলীগ

Date: 2023-04-07
news-banner



মুকসুদপুর প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ২ নং প্রভাকরদী গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহসিন মুন্সি মিটু গোয়াল ঘরে আগুন ধরে ৬টি গরু পুড়ে যায়, এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

গত ২৬ ফেব্রুয়ারী গভীর রাতে উপজেলার প্রভাকর্দী গ্রামের মহসিন মুন্সি মিটু'র বাড়ীতে এঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারন জানা যায়নি।

এলাকাবাসী জানায়, ২৬ ফেব্রুয়ারী গভীর রাতে দুস্কৃতিকারিদের লাগানো আগুনে মহসিন মুন্সির গোয়াল ঘরে আগুন ধরলে গোয়াল ঘরসহ ৬ টি গরু আগুনে পুড়ে যায়। গোয়াল ঘরে আগুন ধরলে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে সমর্থ হলেও ততক্ষনে গোয়াল ঘরে থাকা ৬টি গরু আগুনে পুড়ে যায়।

এঘটনায় শুক্রবার ৬ এপ্রিল দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে ১ লক্ষ ১০ হাজার ৫শ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন মুকসুদপুর উপজেলা আ.লীগের সভাপতি রবিউল আলম শিকদার। 
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসম্পাদক এমএম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, পৌর আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, যুবলীগ সভাপতি জহির হাসান টিটো প্রমূখ।

Leave Your Comments