কুলাউড়ায় এতিমদের সম্মানে এসএসসি ৯৫ ব্যাচ’র ইফতার মাহফিল সম্পন্ন

Date: 2023-04-08
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া এসএসসি ১৯৯৫ ব্যাচের উদ্যোগে এতিম ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) কুলাউড়া পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে কুলাউড়া এসএসসি ৯৫ ব‍্যাচের সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাকালিন সভাপতি জাহাঙ্গীর আলম সুমন এর পরিচালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এডভোকেট এ টি এম মান্নান, কুলাউড়া ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভুট্রাচার্জ্য সজল, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম টিপু ও ইকবাল আহমদ শামীম, সাবেক সেচ্ছাসেবক লীগ নেতা হোসেন মনসুর, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী, কালের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, এসএসসি ৯৫ ব‍্যাচ সিলেট বিভাগের এডমিন এড. মাইনুল হাসান দুলাল, ও রুবিনা আফরোজ মুনা সহ ৯৫ ব‍্যাচ সিলেট বিভাগের আন‍্যান‍্য বন্ধুরা, কুলাউড়া এসএসসি ৯৫ ব‍্যাচের সাধারণ সম্পাদক সাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত সহ কুলাউড়া উপজেলার ৯৫ ব‍্যাচের বন্ধুরা।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, দক্ষিণ বাজার জামে মসজিদের ইমাম মাও. রুহুল আমিন।

ইফতার শেষে এতিমদের মধ্যে উপহার স্বরূপ পবিত্র কোরআন বিতরণ করেন উপস্থিত অতিথিরা।

Leave Your Comments