ভৈরবে আসক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

Date: 2023-04-08
news-banner



মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ


কিশোরগঞ্জে ভৈরবে সমাধান টিভি ২৪ ডটকম ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ( আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ - নরসিংদী - ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল শহরের দূর্জয় মোড়ে সমাধান টিভি ও আসক ফাউন্ডেশন জোনাল শাখার উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আয়ূব হোসেনের অফিসে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমাধান টিভির চেয়ারম্যান ও আসক ফাউন্ডেশন জোনাল শাখার সভাপতি মো: আব্দুল লতিফ RPC। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাধান টিভি ও আসক ফাউন্ডেশন জোনাল শাখার উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়ূব হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ( আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার মাহফুজুর রহমান, সাংবাদিক এসোসিয়েশন ভৈরব শাখার আজীবন সদস্য ফখরুল আলম রতন  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ( আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সভাপতি মনিরুজ্জামান মোঃ সেলিম মিয়া যুগ্ন সম্পাদক মোঃ সোহেল মিয়া মোঃ ইকবাল হোসেন প্রচার সম্পাদক শামসুল হক মামুন,  সহ প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রুবেল সাহিত্য বিষয়ক সম্পাদক তানজিল সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave Your Comments