বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে শনিবার ((৮ই এপ্রিল ) ১ নম্বর রাইস মিল চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ ঘোষিত ১০ দফা কর্মসূচির অংশ হিসেবে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া ও অবস্থান কর্মসুচী অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
ইফতার মহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাঃ এ জেডএম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে মানুষের জীবন দূর্বিষহ এবং দূর্নীতিতে আজকে বাংলাদেশের অর্থনীতি লোপাট হয়ে গেছে, আর ভূয়া,মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে দেশের জনগণ আজ বিপর্যস্ত। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই।ভোট চোরদের আমরা বিদায় চাই অর্থাৎ বর্তমান সরকারের পদত্যাগ চাই,বর্তমান সংসদের বিলুপ্ত চাই।নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই সর্বোপরি আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো সেই অধিকার ফেরত চাই।
আরো উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি মোকাররাম হোসেন,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সাবেক দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা মোকছেদ আলী মোঙ্গালিয়া, বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিএনপি'র সাবেক সভাপতি আশরাফ আলী মন্ডল, মোজাম্মেল হোসেন মন্ডল, সিরাজুল হক, তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরা, নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, বিরামপুর পৌরসভা সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন, সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ জনতা ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।