গোলাম রব্বানী
হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় হলিষ্টিক এপ্রোচ টু ট্যাকল চাইল্ড লেবার উইথ এমফেসিস অন ওরষ্ট ফরম অফ লেবার ডেভলপড এপ্লাইড এন্ড প্রফ্ভ সাকসেসফুল ইন সিলেক্টেড রিজিয়ন অফ বাংলাদেশ ( সিএলএমএস) প্রকল্প।
সহযোগিতায়ঃ ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন ।
বাস্তবায়নেঃ ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও)।
শিশুশ্রম সংক্রান্ত তথ্য শেয়ার ও সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শিশুশ্রম নির্মূল সংক্রান্ত জাতীয় পরিকল্পনা- (২০২০-২০২৫) বাস্তবায়নে অবদান রাখা এবং শিশুশ্রম নিরসন করার জন্য SDG প্লাস এ্যাকশনের লক্ষ্যমাত্রা ৮.৫ অর্জনে অবদান রাখা।
হরিপুর উপজেলায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু শ্রমিকের সংখ্যা ১২৮ জন। এদের মধ্যে থেকে ১৫ জন শিশুকে স্থানীয় দাতা কর্তৃক খাতা কলম কিনে দেওয়া হয়েছে।
অবশিষ্ট শিশুদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে,এমনটাই কর্মশালায় অবহিত করা হয়।
ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের বিরত রাখতে সকলের সচেতনতা বৃদ্ধি করা কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম শরিফুল হক ও ছয় ইউনিয়নের চেয়ারম্যানগণ,শিক্ষক, সমাজকর্মী, ইএসডিও কর্মকর্তাগণ, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।