কুষ্টিয়া দৌলতপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

Date: 2023-04-10
news-banner

মোঃ রাজন হোসাইন//কুষ্টিয়ার দৌলতপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ মতবিনিময় করেছেন সোমবার দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে, তিনি বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ'র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ,বীর মুক্তিযোদ্ধা কাওসার আলী,বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী,উপজেলা ভাইস-চেয়ারম্যান সাক্কির আহমেদ,মহিলা ভাইস-চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা,ডাঃ তোহিদুল হাসান তুহিন,দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান,শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হান্নান, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম(শাহিন), দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আছানুল হক,সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, সাংবাদিক রাকিব হাসান,হেলাল উদ্দিন সহ উপজেলার সকল দপ্তরের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা দৌলতপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগীতার আশ্বাস দেন।এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ সকল দায়িত্ব সঠিক ভাবে পালনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave Your Comments